স্মার্টফোন আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ, কিন্তু আমরা এমন কিছু ভুল করি যা আমাদের ব্যাটারি ক্ষতিগ্রস্ত করে, ব্যাটারির যত্ন নিলে শুধু মোবাইল ভালো চলবে তেমন নয় মোবাইল অনেক ফাস্ট হবে, মোবাইলের কার্যক্ষমতা ভালো রাখার পাঁচটি টিপস আপনাদের জন্য দেওয়া হল।
১- দীর্ঘ সময় চার্জে রাখা
আমাদের অনেকেরই একটি কমন অভ্যাস হলো আমরা ঘুমাতে যাওয়ার আগে ঘুমিয়ে যাই, সারারাত চার্জার মোবাইল এর সাথে লাগানো থাকার কারণে মোবাইলের উপর চাপ পড়ে, যা পরবর্তীতে আপনাদের স্মার্টফোনের ব্যাটারির উপর প্রভাব ফেলে।
পরামর্শ
সব সময় চেষ্টা করবেন ২০% থেকে ৮০% এর ভিতর চার্জ ধরে রাখার।
২-নিম্নমানের চার্জার ব্যবহার
অনেক সময় দেখা যায় আমরা যখন ঘরের বাইরে থাকি চার্জ কম থাকে আমাদের ফোনে তখন সামনে যে চার্জার পায় সেটা দিয়ে চার্জ করে নেই, কিন্তু সেই চার্জার এর অনিয়মিত ভোল্টেজ আমাদের ব্যাটারির ক্ষতির একমাত্র কারণ, তাই আপনারা মোবাইলের সাথে অরজিনিয়াল চার্জারটি ব্যবহার করে চার্জ করবেন, নকল অথবা বাজারে অনেক কম দামের চার্জার পাওয়া যায় এটা দিয়ে মোবাইল চার্জ করবেন না কারণ এইসব চার্জারে ভোল্টেজ সঠিক এবং কারেন্ট সরবরাহ করতে পারে না। যার কারণে আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে এবং মোবাইল ফোন অতিরিক্ত গরম হতে পারে চার্জিং আইসি ক্ষতিগ্রস্ত হতে পারে।
৩- অ্যাপ ব্যবহার করার সতর্কতা
আমাদের নিজের অজান্তেই অনেক অ্যাপস মোবাইল ব্যাকরাউন্ডে চলতে থাকে যা আমাদের ব্যাটারির উপর প্রভাব পড়ে, ও প্রয়োজনে অ্যাপ আন ইনস্টল করবেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ রাখবেন।
৪-ব্রাইটনেস সমস্যা
আমরা যখন ঘরে থাকি তখন আমাদের ব্রাইটনেস একরকম থাকে যখন ঘরের বাইরে যাই তখন অন্যরকম থাকে, আর তখন ব্রাইটনেসের যে সামঞ্জস্য সেটা ঠিক থাকে না যার কারণে ডিসপ্লে এর মধ্যে অতিরিক্ত আলো থাকার কারণে ব্যাটারির অপর প্রভাব পড়তে থাকে, তাই আপনি আপনার ফোনের ব্রাইটনেস অটো দিয়ে রাখবেন, পরিবেশ অনুযায়ী আপনার ব্রাইটনেস চলতে থাকবে এবং ব্যাটারির উপর তেমন কোন প্রভাব পড়বে না।
৫- সফটওয়্যার আপডেট
প্রতিদিন যে পাঁচটি ভুল করি তার মধ্যে আরও একটি কারণ হলো সফটওয়্যার আপডেট না করা, অনেকেই এটা এড়িয়ে যান আপডেট করতে চান না, কিন্তু সফটওয়্যার আপডেট রাখলে ফোনের ব্যাটারি নিরাপত্তা এবং পারফরম্যান্স অনেক ভালো থাকে।
ব্যাটারি নষ্ট হওয়ার লক্ষণ
- ব্যাটারি ফুলে গেলে দ্রুত পরিবর্তন
- ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেলে
- চার্জ হতে অনেক সময় লাগলে
- অতিরিক্ত গরম হয়ে গেলে
- চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে
উপসংহার:-
মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে বড় কোন খরচের প্রয়োজন হয় না শুধুমাত্র প্রতিদিনের কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চললে ব্যাটারির স্বাস্থ্য অনেক দিন ভালো রাখা সম্ভব, সারারাত চার্জ এ রাখবেন না, ভাল চার্জার ব্যাবহার করবেন, উপরের পরামর্শ গুলা মেনে আপনার ব্যাটারী ভাল রাখতে পারবেন।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।