IMEI নাম্বার কি ? এবং কিভাবে চেক করবেন?

IMEI নাম্বার হলো প্রতিটি মোবাইলের একটি পরিচয় নাম্বার৷ আমাদের যেমন এনআইডি নাম্বারের একটি পরিচয় নাম্বার থাকে, এই নাম্বারটি প্রতিটি মোবাইলের জন্য আলাদা আলাদা, মোবাইল ফোন হারিয়ে গেলে সেটা খুঁজে বের করতে IMEI নাম্বারটি প্রয়োজন।

IMEI কেন গুরুত্বপূর্ণ?

  • আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে সেটা বের করার জন্য IMEI নাম্বার প্রয়োজন।
  • আপনার মোবাইল ফোনটি আসল না নকল সেটা যাচাই করার জন্য।
  • আপনার মোবাইলের ওয়ারেন্টি যাচাই করার জন্য।
  • ফোনটি ব্ল্যাকলিস্ট হলো কিনা।
আপনার ফোনের IMEI কিভাবে চেক করবেন?

আপনার ফোনের ডায়াল পেড থেকে ডায়াল করুন *#06# তারপর কয়েক সেকেন্ডের ভিতর আপনার স্ক্রিনে ভেসে উঠবে আপনার ফোনের IMEI নাম্বারটি।

মোবাইল বক্স চেক করুন

আপনার হ্যান্ডসেটের বক্স এ ফোনের IMEI  নাম্বার দেওয়া রয়েছে।

পুরাতন ফোন কেনার আগে যা চেক করবেন?

একটু পুরাতন মোবাইল কেনার আগে আপনি আইএমআই নাম্বারটি ডায়াল করে চেক করুন তারপর মোবাইলের সেটিং অপশন থেকে IMEI নাম্বার এবং ডায়াল করা IMEI নাম্বারের সাথে মিলিয়ে দেখুন, প্রয়োজনে মোবাইল ফোনের বক্সের সাথে মিলিয়ে দেখুন,  যদি সবকিছুই ঠিক থাকে তাহলে আপনি পুরাতন ফোনটির ক্রয় করুন,  আর না হয় পুরাতন ফোন কেনার প্রয়োজন নেই।

 

Leave a Comment