whatsapp ব্যাকআপ কি?
প্রিয় পাঠক whatsapp ব্যাকআপ হল আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ ছবি অডিও ভিডিও ডকুমেন্টস সহ সকল সেটিং খুব সহজে নিরাপদে সংরক্ষণ করার পদ্ধতিতে whatsapp ব্যাকআপ বলে।
whatsapp ব্যাকআপ কেন জরুরী?
বর্তমানে ব্যক্তিগত এবং অফিসিয়াল জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ, অফিসিয়াল কাজ বা ব্যক্তিগত ছবি ভিডিও অডিও মেসেজ সংরক্ষিত থাকে ব্যাকআপের মাধ্যমে।
উপকার কি হবে?
- আপনার চ্যাট মেসেজ হারাবে না
- যেকোনো ফোনে লগইন করলে সহজেই আপনার সকল ডাটা পেয়ে যাবেন
- আপনার স্মার্টফোন রিসেট মারার পরও সকল তথ্য থাকবে
WhatsApp কিভাবে ব্যাকআপ করবেন?
প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ একটি ওপেন করুন ☞ তারপর Setting অপশনে যান ☞ Chats অপশনটিতে ক্লিক করুন ☞ Chat Backup এটাতে ক্লিক করুন ☞ আপনার গুগল একাউন্ট সিলেক্ট করুন ( যদি আপনার গুগল একাউন্ট লগইন না থাকে তাহলে প্রথমে লগইন করুন) ☞ তারপর ব্যাকআপ এ ক্লিক করুন ☞ কিছু সময় অপেক্ষা করুন আপনার সকল কিছুই ব্যাকআপ হয়ে যাবে।
Auto Backup কিভাবে চালু করবেন?
প্রথমে আপনার whatsapp এর Chat অপশনে যান ☞ Backup To Google Drive এ যাবেন ☞ সিলেক্ট করুন Monthly – Daily – Weekly ☞
আপনি যদি প্রতিদিনের ব্যাকাপ প্রতিদিন নিতে চান তাহলে Daily সিলেক্ট করে রাখবেন।
Wi-fi দিয়ে Backup রাখবেন
whatsapp ব্যাকআপ বা অন্যান্য কোন কিছু ব্যাকআপ করলে অনেক বেশি ডাটা খরচ হয়, তাই আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করার জন্য ওয়াইফাই ব্যবহার করুন।
BackUp Restore কিভাবে করবেন?
আপনার ব্যাকআপ নেওয়া whatsapp ডাটা নতুন মোবাইলে যেভাবে রিস্টোর করে নিবেন
প্রথমে আপনি google play store থেকে whatsapp ডাউনলোড করুন ☞ যে নাম্বার থেকে whatsapp ছিল সেই নাম্বার ব্যবহার করুন ☞ আপনার গুগল একাউন্টটি LogIn করুন ☞ হোয়াটসঅ্যাপ অটোমেটিক ব্যাকআপ খুঁজে নিবে ☞ Restore অপশনে ক্লিক করুন ☞ অল্প কিছু সময় অপেক্ষা করুন আপনার সকল ডাটা ফিরে আসবে।
Backup না হলে কি করবেন?
অনেক সময় সবকিছু সেটিংস করার পর ব্যাকআপ না হওয়ার কয়েকটি কারণ রয়েছে
- আপনার google drive পরিপূর্ণ হয়ে গেলে।
- ইন্টারনেট স্পিড কম থাকলে।
- whatsapp পুরাতন ভার্সন হলে।
- গুগল একাউন্ট লগইন না থাকলে।
- স্মার্টফোনের স্টোরেজ খালি না থাকলে।
সমাধান করবেন কিভাবে?
- প্রথমে আপনার ফোনের স্টোরেজ চেক করুন
- WhatsApp আপডেট করুন
- ইন্টারনেট স্পিড বাড়ান
- গুগল ড্রাইভ খালি করুন
উপসংহার
whatsapp Backup একটি গুরুত্বপূর্ণ ফিচার, যা আপনার চার ছবি ভিডিও ডকুমেন্ট সকল কিছুই নিরাপদে সংরক্ষণ করে রাখবে, তাই আপনার ডাটা নিরাপদে রাখার জন্য নিয়মিত বেকাপ করুন।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।