Hotspot কাজ না করলে কি করবেন?

অনেক সময় হটস্পট চালু করার পরও ঠিকমতো কানেকশন পাওয়ার পরও ইন্টারনেট কাজ করে না, মাঝে মাঝে দেখা যায় হটস্পট অন হয় না,  এটার বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে,  আজকে আমি পরিপূর্ণ একটি সমাধানের আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করব।

hotspots কি?

হটস্পট হলো একটি ফিচার,  যার মাধ্যমে আপনি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট সংযোগ করে আপনার মোবাইল ল্যাপটপ এ ব্যবহার করতে পারবেন।

হটস্পট চালু না হওয়ার কয়েকটি উল্লেখযোগ্য  কারণ ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরলাম,  আশা করি এই ধাপগুলো ফলো করলে আপনার হটস্পট সমস্যা সমাধান হবে।

মোবাইল ডাটা চেক করুন

প্রথমে আপনার মোবাইল ফোনের ডাটা চেক করুন ঠিকমতো চালু আছে কিনা।

হটস্পট বন্ধ করুন

মাঝেমধ্যে কিছু সেটিংস অথবা বাগের কারণে হস্পট সমস্যা হয়, তাই আপনি হটস্পট বন্ধ করে কিছু সময় অপেক্ষা করুন তারপর আবার চালু করুন,  অথবা আপনার হ্যান্ডসেট বন্ধ করে আবার চালু করুন।

পাসওয়ার্ড পরিবর্তন

অনেক সময় পুরনো পাসওয়ার্ড এর কানেকশন থাকার পর  নতুন ভাবে কানেকশন দিলে সমস্যা করতে পারে তাই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করুন।

Data Limit চেক করুন

মাঝেমধ্যে আমাদের হটস্পট এর ডাটা লিমিট চালু থাকে,  যদি আপনার হস্পট কানেকশন নিতে সমস্যা হয় তাহলে ডাটা লিমিট অফ করুন।

Battry Saver চেক করুন

অনেক সময় ব্যাটারি সেভার যদি চালু থাকে তাহলে আপনার হটস্পট কানেকশন নিতে নাও পারে তাই  ফোনের সেটিং থেকে ব্যাটারি সেভার বন্ধ করে দিন।

Apn চেক করুন

যদি আপনার ফোনে ভুল apn থাকে তাহলে আপনার সিমের ডাটা চালু হতে সমস্যা করবে

সমাধান করবেন যেভাবে

আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন ☞ মোবাইল নেটওয়ার্ক অপশন সিলেক্ট করুন ☞ অ্যাক্সেস পয়েন্ট নিম সিলেক্ট করুন ☞ রিসেট ডিফল্ট ক্লিক করুন।

  • সফটওয়্যার আপডেট করুন
  • হস্পট টাইম আউট বন্ধ করুন
  • ডিভাইস কানেকশন এর লিমিটেড চেক করুন
  • আপনার ফোনের নেটওয়ার্ক সেটিং রিসেট করুন
  • সিম কার্ড পরীক্ষা করুন

শেষ কথা

হটস্পট কাজ না করার সমস্যাটি হলো একটি সেটিংস এর সমস্যা অথবা ডাটার কারণে এরকম হয়,  উপরের দাম গুলো অনুসরণ করলে আপনার হস্পট সমস্যার সমাধান পেয়ে যাবেন,  উপরের সকল ধাপ অনুসরণ করার পর যদি আপনার হস্পট কানেকশন সমস্যার সমাধান না পান তাহলে আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ মোবাইল টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যাবেন।

Leave a Comment