Wi-Fi Spead বাড়ানোর কার্যকর উপায় ২০২৬

বর্তমান সময়ে দ্রুতগতির ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছে।  অনলাইন ক্লাস অথবা অফিসের কাজ ভিডিও ইস্টামিং গেমিং কিংবা সোশ্যাল মিডিয়া সব কিছুর জন্য একটি স্থিতিশীল এবং দ্রুতগতির Wi-Fi প্রয়োজন।  কিন্তু অনেক সময় দেখা যায় ভালো ইন্টারনেট প্যাকেজ থাকা সত্ত্বেও ওয়াইফাই এর গতি সন্তুষ্ট জনক ভাবে তা না।  ভিডিও বার বার বাফারিং এবং ওয়েবসাইট লুট হতে সময় লাগতে পারে এমনকি ভিডিও কলে শব্দ ও ছবি আটকে যাওয়া এমন সমস্যা হতে পারে।

সুখবর হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যার সমাধান খুবই সহজভাবে করা যায়।  কিছু সঠিক নিয়ম মেনে অতিরিক্ত খরচাই ওয়াইফাই এর গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়।

আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে ওয়াইফাই সংযোগ স্পিড কিভাবে বাড়াবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

রাউটারের অবস্থান পরিবর্তন করুন

আমাদের ওয়াইফাই এর গতি নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে তার ওপর ভিত্তি করে।  যদি রাউটার ঘরের এক কোণে আলমারির ভিতরে অথবা মেঝেতে রাখা থাকে তাহলে সিগন্যাল দুর্বল হতে পারে।

রাউটার এমন জায়গায় রাখতে হবে যেখানে চারদিকে সিগন্যাল সহজেই চড়িয়ে পড়তে পারে এবং মেঝে থেকে উচু স্থানে রাখলে ভালো সিগনাল পেতে পারেন।

নিয়মিত রাউটার রিস্টার্ট করুন

একটানা দীর্ঘদিন রাউটার চালু থাকলে সেটির পারফরম্যান্স কমে যেতে পারে সপ্তাহে অন্তত একবার রাউটার বন্ধ করে কিছু সময় অপেক্ষা করে পুনরায় চালু করুন।  এতে করে আপনার সাময়িক ত্রুটি দূর হবে এবং সংযোগ আরও স্মৃতিশীল হবে।

5GHz Wi-Fi ব্যবহার করুন

যদি আপনার রাউটার ডুয়াল ব্র্যান্ড সমর্থন করে তাহলে 5GHz ব্র্যান্ড  ব্যবহার করুন।  এটি 2.8GHz এর তুলনায় দ্রুতগতি প্রদান করে এবং আশেপাশের অন্যান্য ওয়াইফাই নেটওয়ার্কের কারণে কম বাধার সম্মুখীন হয়।

তবে মনে রাখবেন 5GHz এর রেঞ্জ তুলনামূলক কম তাই রাউটারের কাছাকাছি রাখলে এটি সবচেয়ে ভালো রেজাল্ট দেয়।

অপ্রয়োজনীয় ডিভাইস বিচ্ছিন্ন করুন

যদি আপনার ওয়াইফাই স্পিড কম হয়,   তাহলে একই ওয়াই ফাই তে থাকা অনেক মোবাইল টিভি ল্যাপটপ স্মার্ট ডিভাইস সংযুক্ত থাকলে ব্রেইন্ড উইথ বাগ হয়ে যায়,   নেট গতি কমে যাই , যেসব ডিভাইস  ব্যবহার না করেন   সেগুলো ডিসকানেক্ট করে রাখুন।

রাউটারের Firmware আপডেট রাখুন

আমরা অনেকেই রাউটার কেনার পর আর কখনো Firmware আপডেট করি না। অথচ নতুন আপডেট নিরাপত্তা স্থিতিশীলতা ও পারফরমেন্স উন্নত করে।  তাই কিছুদিন পরপর রাউটারের Firmware আপডেট রাখবেন।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

অনেকেই আছেন পাসওয়ার্ড দেওয়ার পর কখনো পরিবর্তন করেন না।  আর একজন থেকে আরেকজন এভাবে পাসওয়ার্ড অনেকের কাছেই চলে যায়।  যখন একটি ওয়াইফাইয়ের অনেকগুলো ডিভাইস কানেকশন দেওয়া থাকে।  তখন অটোমেটিক ভাবেই ওয়াইফাই স্পিড কমে যায়। তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন।

ওয়াইফাই চ্যানেল পরিবর্তন করুন

একই এলাকায় অনেকগুলো রাউটার একই চ্যানেলে ব্যবহার করলে সিগন্যালের উপর অবশ্যই প্রেসার পড়ে এতে করে ওয়াইফাই দৃঢ়গতির হয়ে যাই রাউটারের সেটিংস থেকে কম ব্যবহার করা চ্যানেল নির্বাচন করলে  অনেকে সময় স্পিড বেড়ে যায়।

ইন্টারনেট প্যাকেজ আপডেট করুন

আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় এবং সবাই একসঙ্গে ভিডিও দেখে অথবা গেম খেলে এবং বেশি ডিভাইস কানেকশন দিয়ে থাকে তাহলে কম গতির প্যাকেজ যথেষ্ট নাও হতে পারে।  তাই আপনার ব্যবহার অনুযায়ী উপযুক্ত স্পিডের একটি প্যাকেজ নির্ধারণ করতে হবে।

রাউটারের এন্টেনার অবস্থান ঠিক করুন

যদি আপনার ওয়াইফাই রাউটারে External Antena তাকে তাহলে সিগন্যাল ভালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য দুটি কাজ করুন।

  • একটি সোজা রাখবেন
  • আরেকটি সামান্য বাকা করে রাখবেন

DNS  পরিবর্তন করুন

ডিফল্ট DNS  সব সময় দ্রুত নাও হতে পারে তাই গুগল ডিএনএস অথবা  Cloudflare DNS  ব্যবহার করলে অনেক সময় ওয়েবসাইট দ্রুত লুট হয় তাই ডি এন এস পরিবর্তন করে চেক করুন।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখবেন

আমাদের নিজের অজান্তে আমাদের ফোনের অনেকগুলো এক একসাথে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে।  আর তখন আমাদের ফোনে অতিরিক্ত ডাটা খরচ করে।  যদি আপনার ওয়াইফাই ধীরগতির হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখবেন।

পুরনো রাউটার পরিবর্তন করুন

অনেক বছর পুরাতন নতুন ব্রডব্যান্ড স্পিড পুরোপুরি ব্যবহার করতে পারেনা।  যদি আপনার রাউটার অনেক পুরাতন হয় তাহলে Wi-Fi 6 বা নতুন প্রযুক্তির রাউটার ব্যবহার করতে হবে।

রাউটার গরম হতে দেওয়া যাবে না।

রাউটার বেশি গরম হয়ে গেলে তার পারফরমেন্স কমে যেতে পারে তাই এমন জায়গায় রাউটার রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করে।

নিয়মিত স্পিড পরীক্ষা করুন

যদি আপনার সকল কিছু ঠিক থাকার পরেও ইন্টারনেট দৃঢ়গতির হয় তাহলে স্পিড টেস্ট করে দেখুন আপনি আপনার প্যাকেজ অনুযায়ী গতি পাচ্ছেন কিনা।  যদি আপনার প্যাকেজ অনুযায়ী গতি না পান তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট সেবাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন।

বড় বাড়ির জন্য মেস ওয়াইফাই ব্যবহার করুন

বড় বাড়ি অথবা অনেক গুলো ডিভাইস একটি ভবনে একটি রাউটারের সিগন্যাল সবসময় সমান ভাবে পৌঁছে দিতে পারে না ওয়াইফাই অথবা ওয়াইফাই স্ট্যান্ডার্ড ব্যবহার করলে প্রতিটি কক্ষে ভালো করে সংযোগ পাওয়া যায়।

ওয়াইফাই দ্রুত রাখতে কিছু অতিরিক্ত  পরামর্শ

  • ইন্টারনেট ব্যবহারের সময় অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন।
  • প্রয়োজন হলে প্রতি কয়েক মাস অন্তর রাউটার রিসেট করে নতুন ভাবে সেটআপ করবেন।
  • অজানা ডিভাইস সংযুক্ত আছে কিনা তা প্রতিনিয়ত চেক করবেন এবং অপ্রয়োজনীয় রিভাইস ব্লক করে রাখবেন।
  • মাইক্রোওয়েভ কর্ডলেস অথবা ব্লুটুথ ডিভাইস থেকে দূরে রাখুন।
  • রাউটার ধাতব জিনিসের পাশে রাখবেন না।

উপসংহার

আপনার ওয়াইফাই ধীরগতির হওয়া মানেই যে ইন্টারনেট কোম্পানির সমস্যা তা কিন্তু নয়।  অনেক সময় আপনার রাউটারের অবস্থান পুরনো সেটিংস অতিরিক্ত সংযুক্ত ডিভাইস কনফিগারেশনের কারণে গতি কমতে পারে।  উপরের পরামর্শ গুলো অনুসরণ করার পর অধিকাংশ ক্ষেত্রেই আপনার ওয়াইফাই এর গতির স্মৃতিশীলতা অনেকটাই উন্নত হয়ে যাবে।  যদি আরও সমস্যা থেকে যায় তাহলে আপনার ইন্টারনেট সেবা-দাদার সহায়তা নেওয়া সবথেকে ভালো সিদ্ধান্ত হবে।  দ্রুত ওনির বিচ্ছিন্ন ওয়াইফাই শুধু কাজের গতি বাড়ায় না বরং অনলাইনের অভিজ্ঞতা কেউ আরও আরামদায়ক এবং উপভোগ করে তুলে।

নিয়মিত আপনার রাউটারের যত্ন নিন প্রয়োজন অনুযায়ী সেটিংস আপডেট করে রাখবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন তাহলে কোন ঝামেলা ছাড়া উচ্চ গতির ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

 

Leave a Comment