বর্তমান সময়ে আমরা প্রায় সবাই স্মার্টফোনে অসংখ্য সফটওয়্যার ব্যবহার করি। নতুন অ্যাপ ইন্সটল করতে করতে অনেক সময় ফোনে থেকে যাই আমরা মাসের পর মাস ব্যবহার করি না। এমন অপ্রয়োজনীয় app শুধু আমাদের মোবাইল ফোনের স্টোরেজ দখল করে না বরং আমাদের ব্যাটারি এবং রেম এর উপর প্রভাব পড়ে।
তাই নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপ সনাক্ত করে মুছে ফেলা মোবাইল ফোন গতি বাড়ানোর অন্যতম একটি সহজ উপায়।
আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে জানাবো অপ্রয়োজনীয় অ্যাপ কিভাবে শনাক্ত করবেন এবং কিভাবে রিমুভ করবেন।
অপ্রয়োজনীয় App সনাক্ত করা কেন জরুরী?
যদি আপনার মোবাইল ফোনে অপ্রয়োজনে অ্যাপ দীর্ঘদিন তাকে তাহলে নিচের সমস্যাগুলো হতে পারে।
- নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
- ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ডাটা খরচ হতে থাকে।
- Ram বেশি ব্যবহার হয়।
- স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
- মোবাইল ধীরগতির হয়ে পড়ে।
- Storage খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়।
শেষ কোন অ্যাপ কবে ব্যবহার করেছেন তা দেখুন
আমরা অনেকেই রয়েছি দিনের পর দিন এপ্স ব্যবহার করি না একবার ইন্সটল করার পর আর কখনো ব্যবহার না করার ফলে আমাদের ফোনের Storage পূর্ণ হয়ে যায়। যদি কোন অ্যাপ এর উপর ব্যবহার না করে থাকেন তাহলে সেটি মুছে ফেলার কথা ভাবতে পারেন এতে আপনার স্মার্টফোন আরো স্মুথ চলবে।
Storage বেশি ব্যবহার করেছে এমন অ্যাপস খুঁজে বের করুন
যদি কোন অ্যাপ অস্বাভাবিক জায়গা দখল করে এবং প্রয়োজন না হয় তাহলে সেটি আনইন্সটল করতে পারেন।
যেভাবে করবেন
প্রথমে আপনি আপনার স্মার্টফোনের Setting ☞ Apps ☞ তারপর আপনার অপ্রয়োজনীয় যে সফটওয়্যার রয়েছে সেটা আনইন্সটল করে ফেলুন।
বেশি ব্যাটারি খরচ হয় এমন অ্যাপ চেক করুন
যেসব এর প্রয়োজন ছাড়াই অনেক বেশি ব্যাটারি খরচ করেছে সেগুলো পরীক্ষা করতে পারেন
যেভাবে করবেন
Setting ☞ Battery ☞ Battery Usage
RAM ব্যবহার পর্যবেক্ষণ করুন
আমাদের নিজের অজান্তে অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ভাবে চলতে থাকে যদি এমন ব্যবহার না করেন তাহলে সরিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাপস চলতে থাকে তাহলে আপনার ফোন গরম হবে, স্লো হয়ে যাবে, দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে।
Uninstall App খুঁজে রিমুভ করুন
যখন আমরা মোবাইল থেকে একটি সফটওয়্যার আনইন্সটল করে ফেলি কিন্তু সেটা আমাদের প্লেস্টোরের ম্যানেজ অ্যাপস এর ভিতর থেকে যায়
কিভাবে করবেন
Google Play Store ☞ Profile Icon ☞ Manage Apps & Device ☞ Manage ☞ Choice Device ☞ Uninstall Apps
তারপর আনেন ইন্সটল করা যত অ্যাপস রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন, সবগুলো সিলেক্ট করে রিমুভ করে দিন।
Apps Permission পরীক্ষা করুন
আপনার ও প্রয়োজনে অ্যাপ ব্যবহার করেছে কিনা এগুলো পরীক্ষা করুন অপ্রয়োজনীয় হলেন অনুমতি বন্ধ করুন অথবা অ্যাপটি রিমুভ করে দিন।
কিভাবে পরীক্ষা করবেন
Setting ☞ Apps ☞ Permission
- Contact
- Microphone
- Camera
- Location
Download Folder পরীক্ষা করুন
অনেক সময় আমাদের কোন অ্যাপ মুছে ফেললেও তার ডাউনলোড করা ফাইল অথবা ফাইল ম্যানেজারে থেকে যায়। তাই মাঝে মধ্যে ডাউনলোড ফোল্ডার চেক করে ফাইল অ্যাপস পরিষ্কার করুন।
যে অ্যাপ গুলো সাধারণত প্রয়োজন হয় না
- অজানা উৎস থেকে ইন্সটল করা সফটওয়্যার।
- পুরনো কোন ভিডিও ডাউনলোডার।
- অপ্রয়োজনীয় ওয়ালপেপার সফটওয়্যার।
- ব্যবহার করেন না এমন ফটো এডিটর।
- একাধিক ক্লিনার অ্যাপ।
- ডুপ্লিকেট ব্রাউজার।
- পুরাতন গেম।
মুছে ফেলার আগে যা করণীয়
- সিস্টেম এফ মুছে ফেলার চেষ্টা করবেন না।
- এফটি আপনার প্রয়োজন কিনা সেটা আগে নিশ্চিত হন।
- গুরুত্বপূর্ণ ডাটা থাকলে ব্যাকআপ করে নিন।
স্মার্ট ফোন দ্রুত রাখতে অতিরিক্ত টিপস
- প্লে স্টোর ছাড়া অজানা উৎস থেকে কোন অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন।
- সব সময় এফ আপডেট রাখবেন।
- নিয়মিত CaChe পরিষ্কার করবেন।
- কিছুদিন পরপর অপ্রয়োজনীয় apps পর্যালোচনা করুন।
উপসংহার
মোবাইল ফোনের গতি ব্যাটারি এবং স্টোরিজ ভালো রাখতে প্রতিনিয়ত অপ্রয়োজনীয় অ্যাপস শনাক্ত করে সরিয়ে ফেলা একটি ভাল কাজ। তবে কোন সফটওয়্যার মুছে ফেলার আগে নিশ্চিত হয়ে নিবেন সেটি আপনার প্রয়োজনীয় কিনা পূর্ণ তত্ত্বের ব্রেকআপ রাখতে হবে। অল্প কিছু সচেতনতা আপনার স্মার্টফোনকে দীর্ঘদিন দ্রুত নিরাপদ এবং কার্যকর রাখতে সাহায্য করবে।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।