আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি অপরিহার্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে, আর গুরুত্বপূর্ণ সময়ে যদি মোবাইলের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায় তখন দৈনন্দিন কাজের সমস্যা সৃষ্টি হতে পারে , অনেকেই অভিযোগ করেন মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় মোবাইল নতুন হোক বা পুরাতন হোক আমাদের নিজের কিছু ভুল সেটিং ব্যাবহার এর জন্য ব্যাটারি তাড়াতাড়ি শেষ হতে পারে।
আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাটারি অল্প সময়ে ফুরিয়ে যাওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে।
ব্রাইটনেস বেশি থাকা
মোবাইলের ব্যাটারি সবচাইতে বেশি বেশি চার্জ খরচ হয় ডিসপ্লেতে, তাই ব্রাইটনেস কমিয়ে ব্যাটারি ধরে রাখুন।
সমাধান
- অটোমেটিক ব্রাইটনেস ব্যবহার করুন
- প্রয়োজন ছাড়া ব্রাইটনেস কমিয়ে রাখুন
- ডার্ক মোড ব্যাবহার করুন
ব্যাকগ্রাউন্ড এপস চালু থাকা
অনেক সময় আমাদের অজান্তে ব্যাকগ্রাউন্ডে অ্যাপব্যাক গ্রাউন্ডে চালু থাকলে চালু থাকে, আর এই অ্যাপগুলো আমাদের ব্যাটারি ব্যবহার করে আর এই কারণে আমাদের ব্যাটারী দ্রুত ফুরিয়ে যায়।
সমাধান
- স্মার্টফোনের সকল অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন।
- ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু আছে কিনা চেক করুন এবং সেটা বন্ধ করুন।
- প্রয়োজন নেই এমন অ্যাপস আনইন্সটল করুন।
ইন্টারনেট চালু রাখা
অনেক সময় আমরা স্মার্টফোন ব্যবহার না করলেও ডাটা অথবা ওয়াইফাই চালু রাখি, এই ডাটা ওয়াইফাই আমাদের ব্যাটারি খরছ করতে থাকে।
সমাধান
- যখন আপনার মোবাইলে ডাটা এবং ওয়াইফাই প্রয়োজন পড়বে না সেটা বন্ধ রাখুন।
- ব্লুটুথ এবং হটস্পট চালু থাকলে বন্ধ রাখুন।
- প্রয়োজন ছাড়া হটস্পট ওয়াইফাই ডাটা ব্যবহার করবেন
অনেক সময় উচ্চ গ্রাফিক্সের গেইম খেললে ব্যাটারি দ্রুত শেষ হয়, অথবা ভিডিও এডিটিং এর কাজ করলে ব্যাটারি দ্রুত ফুরায়
সমাধান
- দীর্ঘ সময় গেম খেলা থেকে বিরত থাকতে হবে।
- উচ্চ গ্রাফিক্সের বাড়ি কোন অ্যাপস থাকলে সেটা বন্ধ করতে হবে।
ফোন অতিরিক্ত গরম হওয়া
যদি দেখেন মোবাইল ফোন অতিরিক্ত গরম হচ্ছে তাহলে ব্যাটারি ফাষ্ট শেষ হয়ে যাবে,
সমাধান
- মোবাইল গরম হলে ব্যবহার করা বন্ধ রাখুন।
- সরাসরি রোদে ব্যবহার করবেন না।
- চার্জে লাগানো অবস্থায় গেম খেলবেন না।
- এডিটিং করার সময় ফোন চার্জে লাগিয়ে রাখবেন না
- ভাড়ী কয়েকটি অ্যাপ একসাথে ব্যবহার করবেন না।
দুর্বল নেটওয়ার্ক
একটি স্মার্ট ফোনে যখন নেটওয়ার্ক সমস্যা করে খুব দ্রুত নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক বেশি ব্যাটারি খরচ হয়
সমাধান
- যদি নেটওয়ার্ক সমস্যা করে তাহলে আপনি জায়গা পরিবর্তন করুন
- মোবাইল ফোন airplane mood এ রাখুন
ব্যাটারি
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি ভালো না দুর্বল হয়ে গেছে সেটা যাচাই করা , দীর্ঘদিন ব্যবহারের কারণে আমাদের ব্যাটারির সক্ষমতা কমে যেতে পারে।
সমাধান
- প্রথমে চেক করুন ব্যাটারি ফুলে গেল কিনা।
- ব্যাটারি পরিবর্তন করে চেক করুন।
- প্রয়োজনে নতুন একটি ব্যাটারি লাগিয়ে নিন।
লোকেশন
এই ভুলটা আমাদের অনেকেরই হয়ে থাকে আমাদের জিপিএস সিস্টেম চালু থাকার কারণে অনেক বেশি ব্যাটারি খরচ হয়
সমাধান
- সেটিং থেকে লোকেশন বন্ধ রাখুন
- প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না
ব্যাটারির সক্ষমতা বাড়াতে কি করবেন
- ওরজিনিয়াল ব্যাটারি ব্যবহার করুন
- ফোনের সাথে চার্জার দিয়ে চার্জ করুন
- জিপিএস ব্যবহার করার পর বন্ধুরা কোন
- সেইফ মোড ব্যবহার করুন
- প্রয়োজন ছাড়া ব্লুটুথ বন্ধ রাখুন
- নিয়মিত সফটওয়্যার আপডেট করে রাখুন
- সব সময় অটোমেটিক ব্রাইটনেস ব্যবহার করুন
- অপ্রয়োজনে সকল সফটওয়্যার রিমুভ করে দিন
- ৩০% থেকে ৮০% এর ভিতর চার্জ রাখার চেষ্টা করুন
- চেষ্টা করবেন মোবাইল যেন অতিরিক্ত গরম না হয়
- ডার্ক মোট চালু রাখুন
যে ভুল গুলো করবেন না
- অপরিচিত কোন সফটওয়্যার ইনস্টল করবেন না
- কোন নকল চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকবেন
- ফোনের ইসটোরে সম্পূর্ণ লুড করে ফেলবেন না
শেষ কথা
ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, আমাদের সঠিক ব্যবহার চার্জিং সফটওয়্যার আপডেট এবং সঠিক অভ্যাস ব্যবহার করলে আমাদের ব্যাটারির সক্ষমতা বাড়বে, উপরের পরামর্শ গুলো মানার পর আপনার ব্যাটারি দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স করবে।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।