মোবাইল বার বার রিস্টার্ট হওয়ার কারণ ও সমাধান

আমাদের প্রতিদিনকার জীবনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ, চলার পথে আমাদের এই স্মার্টফোনটি খুব বেশি ব্যবহার করা হয় আমাদের নিত্য প্রয়োজনে অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনটি কোন কারণ ছাড়াই  অটোমেটিক রিস্টার্ট হচ্ছে সেটা হতে পারে কল করার সময় ভিডিও দেখার সময় গেম খেলার সময় অথবা কোন কারণ ছাড়াই।

আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে জানাবো মোবাইল ফোন রিস্টার্ট হয়ে যাওয়ার কিছু কারণ এবং আপনাদেরকে সেই সাথে পরামর্শ দিব কিভাবে সেটার সমাধান করবেন,  চলো নিচে আপনাদের সাথে শেয়ার করি কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ব্যাটারির সমস্যা

একটা স্মার্ট ফোন দীর্ঘদিন চলার পরে তার ব্যাটারির কিছু সমস্যা হতে পারে তাই আপনি মোবাইল অটোমেটিক রিস্টাট নিলে ব্যাটারি চেক করে দেখুন সেই ব্যাটারি থেকে  তোমার ভোল্টেজ আপনার মোবাইলে সাপ্লাই হচ্ছে কিনা

সমাধান

  • আপনার মোবাইলের ব্যাটারি যদি ভুলে যায় তাহলে সেটা পরিবর্তন করুন
  • যদি আপনার মোবাইলের ওরজিনিয়াল ব্যাটারি না হয় তাহলে একটি ওরজিনিয়াল ব্যাটারি লাগিয়ে চেক করতে পারেন

স্টোরেজ বা মেমোরি পরিপূর্ণ হয়ে যাওয়া

মোবাইল ফোন রিস্টার্ট নেওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ  স্মার্টফোনের  স্টোরেজ পরিপূর্ণ হওয়া, আমরা শখের বসে ছবি তুলি ভিডিও করি অনেক অ্যাপস ডাউনলোড করি গেম খেলি কিন্তু আমাদের ফোনের স্টোরেজ কতটুকু লোড হচ্ছে তা আমরা ঠিক মত লক্ষ্য রাখিনা,  যদি আপনার মেমোরি কার্ড অথবা স্টোরেজ লোড হয়ে যায় তাহলে মোবাইল ফোন অটোমেটিক রিস্টার্ট করবে।

সমাধান

  • স্টোরেজ ক্লিয়ার করতে অপ্রয়োজনীয় সকল  বড় ভিডিও ছবি ডিলিট করুন
  • প্রয়োজনে আলাদা মেমোরি কার্ড ব্যবহার করুন
  • ২০% এর উপরে স্টুরিজ খালি রাখুন
  • ডুপ্লিকেট যত ছবি অথবা ভিডিও থাকে সেগুলো ক্লিয়ার করবেন।

র‌্যামের ওপর অতিরিক্ত চাপ

আমাদের অজান্তেই স্মার্টফোনের অনেকগুলো সফটওয়্যার একসাথে চালু থাকে ব্যাকগ্রাউন্ডে সেটা আমরা বুঝতে পারি না তখন আমাদের ফোনে অনেক সমস্যা হয়,  মোবাইল হ্যাং করতে পারে ধীরগতির হতে পারে,  গরম হতে পারে,  আর ঠিক এই ব্যাকগ্রাউন্ড এ সফটওয়্যার চালু থাকার  কারণে আমাদের স্মার্টফোন অটোমেটিক  রিস্টার্ট নিতে পারে।

সমাধান

  • মাঝেমধ্যে মোবাইল রিস্টার্ট করুন।
  • প্রয়োজন নেই এরকম অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে রাখুন।
  • মোবাইলের বিভিন্ন অ্যাপের crash  পরিস্কার রাখুন।

সফটওয়্যার সমস্যা

অনেক সময় আপডেটের কারণে বা নতুন কোন সফটওয়্যার ইন্সটল করার কারণে রিস্টার্ট  হতে পারে

সমাধান

  • সর্বশেষ যে সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেটি আপডেট করুন
  • মোবাইল নতুন ভার্সন আপডেটের জন্য অপেক্ষা করুন
  • সেইফ মুড অন করে চালিয়ে দেখতে পারেন
  • পুরাতন যে সকল এপ্স রয়েছে সেগুলো আপডেট করুন।

পাওয়ার বাটন

কখনো কখনো হতে পারে আপনার মোবাইল ফোনের পাওয়ার বাটন চেপে থাকতে পারে অথবা কোন কারণে জোড়ে চাপ দেওয়ার কারনে দেবে যেতে পারে অথবা শক্ত কবার লাগানো থাকলে সেটা পাওয়ার বাটনে চাপ লেগে মোবাইলের স্টার্ট হতে পারে

সমাধান

  • পাওয়ার বাটন চেক করুন সেটা চেপে আছে কিনা
  • যদি কোন শক্ত কভার লাগানো থাকে সেটা খুলে দেখুন
  • একজন অভিজ্ঞ টেকনিশিয়ান এর কাছে নিয়ে যান

যেসকল কাজ করবেন না

অপরিচিত কোন ওয়েভসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করবেন না, কোন নিম্নমানের চার্জার ব্যবহার করবেন না,  সব সময় সফটওয়্যার আপডেট রাখার চেষ্টা করবেন, অপ্রয়োজনীয় কর্ম সফটওয়্যার ইন্সটল করে রাখবেন না, বড় ফাইল অথবা আলাদা মেমোরি কার্ডে সরিয়ে রাখবেন।

কখন একজন টেকনিশিয়ান অথবা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন 

  • ব্যাটারি ফুলে গেলে
  • মোবাইল ফোন অটোমেটিক রিস্টার্ট হলে
  •  হ্যাং হয়ে থাকলে
  •  ফোন পানিতে পড়ে গেলে
  • অতিরিক্ত গরম হয়ে গেলে
  • ফ্যাক্টরি রিসেট মারার পরও কোন সমাধান না পেলে

শেষ কথা 

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি আপনার মোবাইল ফোন রিস্টার্ট হয় কি কি কারণে হতে পারে এবং আপনি সেটার সমাধান করবেন এটা নিয়ে,  আশা করি উপরের ধাপগুলো যাচাই করলে আপনার কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়ে যাবে,  যদি কোন কারনে আপনার সমাধান না হয় তাহলে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন।

Leave a Comment