মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে গেলে কী করবেন? সম্পূর্ণ গাইড ২০২৬

বর্তমান স্মার্টফোন ব্যবহারকারীদের একটি পরিচিত সমস্যা হল স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া,  আর এই সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনার মোবাইল ফোন স্লো হয়ে যাবে,  কোন ছবি তোলা যায় না,  প্রয়োজনে অ্যাপ ইন্সটল করা যায় না,  অনেক সময় ইন্সটল করা অ্যাপ ধীরগতির কারণে ঠিকমতো কাজ করে না।

এই পোস্টটি থেকে আমরা জানবো আপনার মোবাইল স্টোরেজ কেন লোড হয় এবং এর থেকে কিভাবে আপনি সমাধান পাবেন।

স্টোরেজ পরিপূর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করবো,  এবং আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব।

Storage চেক করুন

প্রথমেই আপনি দেখুন আপনার ইস্টোরেজ কতটুকু খালি আছে,  এবং কোন অ্যাপ কোন ভিডিও কোন ছবি কতটুকু জায়গা খরচ করেছে।

প্রথমে চলে যান আপনার হ্যান্ডসেটের Setting অপশনে ☞ তারপর Storage অপশনে ক্লিক করুন ☞ দেখতে পারবেন কোন অ্যাপস কোন ছবি কতটুকু জায়গা ব্যবহার করেছে।

অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডিলিট করুন 

বেশিরভাগ সময় আমাদের মোবাইলে অপ্রয়োজনীয় ছবির ভিডিও দিয়ে ভরপুর থাকে যার কারণে আমাদের স্টোরেজ পূর্ণ হয়ে যায়

কিভাবে সমাধান করবেন?

  • অপ্রয়োজনীয় ছবি ডিলিট করুন
  • একই ছবি ডুপ্লিকেট ডিলিট করেন
  • প্রয়োজন নাই এরকম স্ক্রিন রেকর্ড ভিডিও মুছে দিন
  • প্রয়োজনীয় বড় ফাইল ডকুমেন্ট ভিডিও ছবি মেমোরি কার্ডে রাখুন।

Whatsapp স্টোরেজ ক্লিয়ার করুন

অনেক সময় আমাদের whatsapp অনেক বেশি স্টোরেজ ব্যবহার করে,  যদি আপনি whatsapp থেকে স্টোরিস গুলা তাহলে আপনার অনেকটা Storage  খালি হবে।

কিভাবে করবেন?

প্রথমে আপনি WhatsApp এ যাবেন ☞ Setting ☞ Storage And Data ☞ Manage Storage

তারপর এখান থেকে আপনার অপ্রয়োজনীয় সকল ছবি ভিডিও ডিলিট করে দিন।

App Uninstall 

অনেক সময় আমাদের মোবাইলে অপ্রয়োজনীয় সফটওয়্যার পড়ে থাকে যেগুলো আমরা দিনের পর দিন ব্যবহার করি না,  এমন অ্যাপস আনইন্সটল করে দিন।

যেভাবে করবেন

আপনার মোবাইল এর Setting এ চলে যান ☞ Apps এ ক্লিক করুন ☞ এখান থেকে আপনার অপ্রয়োজনীয় সকল অ্যাপস গুলো আন ইনস্টল করে দিন।

Offline  ভিডিও মুছুন

অনেক সময় আমাদের ইউটিউবে নেটক্লিক্স স্পোটিফাই এ অনেক ভিডিও অডিও ডাউনলোড করা থাকে, এগুলা অনেকটা জায়গা খরচ করে,  তাই আপনার স্টোরেজ খালি করতে এগুলো মুছে দিন।

Recycle Bin ক্লিয়ার করুন

অনেক ফোনে আপনার গ্যালারি থেকে ডিলিট করা ছবি ভিডিও রিসাইকেল বিনে জমা থাকে করলে আপনার স্টোরিজ অনেকটাই খালি হবে।

ডিলিট কিভাবে করবেন?

Gellary ☞ recently delete ☞ Empty করুন

মেমোরি কার্ড ব্যবহার করুন

যদি আপনার ফোনে মেমোরি কার্ড না তাকে তাহলে আপনি মেমোরি কার্ড ব্যবহার করে আপনার ফোনে থাকা বড় ফাইল ডকুমেন্ট ছবি ট্রান্সফার করুন,  তাহলে আপনার অনেকটাই খালি থাকবে এবং ফাস্ট হবে।

Cache File ক্লিয়ার করুন

Cache File অস্থায়ীভাবে অনেক ডাটা জমিয়ে রাখে, সময়ের সাথে সাথে এগুলা অনেক স্টোরেজ ব্যাবহার করে রাখে,  তাই আপনার এর থেকে ক্যাচ ফাইল ক্লিয়ার করুন

যেভাবে করবেন? 

প্রথমে আপনার মোবাইল ফোনের setting  অপশনে চলে যাবেন ☞ Apps সিলেক্ট করবেন ☞ তারপর আপনি পছন্দ মতো Apps সিলেক্ট করবেন ☞ Storage এ ক্লিক করুন ☞ Cache ফাইল ক্লিয়ার করুন।

 

2 thoughts on “মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে গেলে কী করবেন? সম্পূর্ণ গাইড ২০২৬”

Leave a Comment