বর্তমানে Gmail আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, ইমেইল ব্যবহার, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল প্লে স্টোর, গুগল ফটোস, ফেইসবুক, ইন্সট্রাগ্রাম সহ অ্যান্ড্রয়েড ফোন পরিচালনা করার জন্য জিমেইল একাউন্ট প্রয়োজন, কিন্তু অনেক সময় আমরা এই জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যাই অথবা দীর্ঘদিন ব্যবহার না করার ফলে আমাদের এই পাসওয়ার্ড মনে থাকে না, তখন আমরা আর এই একাউন্টে লগইন করতে পারি না।
কিন্তু google একাউন্ট রিকভারি করার জন্য অফিসিয়াল কিছু ব্যবস্থা করে দিয়েছেন আজকের পোস্টে সঠিক কিছু স্টেপ আপনাদেরকে বলবো যা অনুসরণ করলে আপনার জিমেইল একাউন্ট পূর্ণ উদ্ধার করতে পারবেন খুব সহজেই।
Gmail Password ভুলে যাওয়ার কারণ
অ্যান্ড্রয়েড মোবাইল পরিচালনার ক্ষেত্রে জিমেইল একটি গুরুত্বপূর্ণ অংশ, জিমেইল ছাড়া আমাদের কোন কাজ চলে না এইটুকু বলতে পারি, এই গুরুত্বপূর্ণ জিনিস আমরা কয়েকটি কারণে পাসওয়ার্ড ভুলে যাই , আমি কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরালাম।
- জিমেইল একাউন্ট দীর্ঘদিন লগইন না করলে
- নতুন মোবাইল ব্যবহার করা
- পাসওয়ার্ড পরিবর্তন করে সেভ করে না রাখা
- ব্রাউজারে সেভ পাসওয়ার্ড ডিলেট হয়ে যাওয়া
- পাসওয়ার্ড ম্যানেজার যদি ব্যবহার না করেন
- অনেকদিন জিমেইল লগইন রেখে চালানোর পরও পাসওয়ার্ড পরিবর্তন না করা তাই পূর্বের পাসওয়ার্ড ভুলে যাওয়া।
gmail একাউন্ট রিকভারি করার ধাপগুলো যেনে নিন
১- Gmail Recovery Page
তুমি আপনার জিমেইল লগিং পেয়েছে যান এবং আপনার জিমেইল এড্রেসটি লিখুন ☞ তারপর Forget Password অপশনে ক্লিক করুন
২- মনে থাকা পাসওয়ার্ড দিন
যখন আপনি আপনার পাসওয়ার্ড রিকভার করতে যাবেন তখন গুগল আপনার কাছে আগের পাসওয়ার্ড জানতে চাই তখন আপনার মনে থাকা সর্বশেষ যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা লিখুন এবং সেটা পুরনো পাসওয়ার্ড হলেও কোন সমস্যা নেই।
৩ – Phone Number ব্যাবহার
আপনার জিমেইল অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে আপনার ফোন নাম্বার প্রয়োজন পড়তে পারে যদি আপনি সেই নাম্বারটি গুগল একাউন্টে এড করে থাকেন, google আপনাকে একটি ওটিপি পাঠাবে তারপর আপনি ওটিপি লিখে ভেরিফাই করুন।
৪ – Recovery Gmail ব্যাবহার করুন
যখন আপনি রিকভার করতে যাবেন তখন আপনার কাছে ফোন নাম্বার ব্যবহার করা সম্ভব না হলে রিকভারি ইমেইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, তারপর আপনি রিকভারি কোডটি দিয়ে পরবর্তী ধাপে যাবেন
৫ – Trusted Device ব্যাবহার করুন
আপনি যে জিমেইল একাউন্টটি রিকভারি করার চেষ্টা করতেছেন সেটা যদি আগে কোন মোবাইল অথবা কম্পিউটারে লগইন করে থাকেন তাহলে সেই ডিভাইস থেকে আপনি রিকভারি করার চেষ্টা করুন তাহলে আপনার রিকভারি সফল হওয়ার চান্স অনেকটাই বেশি হবে।
৬ – Google Prompt অনুমোদন করুন
কোন এই জিমেইলটি যদি আপনার অন্য কোন ডিভাইসে লগইন অবস্থায় থাকে তাহলে সেখানে একটি নোটিফিকেশন আসতে পারে, যদি নোটিফিকেশন আসে তাহলে Yes ট্যাপ করবেন।
৭- নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন
উপরের ধাপগুলো অনুসরণ করার পরে যদি আপনার একাউন্টে রিকভারি সফল হয় তাহলে আপনাকে নতুন পাসওয়ার্ড ব্যবহার করার অপশন দেওয়া হবে, তখন আপনি একটি শক্ত বড় পাসওয়ার্ড ব্যবহার করবেন।
Recovery Number না থাকলে কি করবেন?
অনেক সময় আমরা জিমেইল একাউন্ট খোলার পর রিকভারি হিসেবে কোন কিছুই ব্যবহার করি না জাস্ট লুকিং করা অবস্থায় ব্যবহার করতে থাকি, যদি রিকভার নাম্বার ব্যবহার না করেন তাহলে নিজের স্টেপগুলো ফলে করতে হবে
- Recovery Gmail দিতে হবে
- Trusted Device ব্যাবহার করতে হবে
- পূর্বে যে ওয়াইফাই ব্যবহার করছেন সেটা ব্যবহার করুন
- পূর্বে যে লোকেশন ব্যবহার করেছেন সেই লোকেশন থেকেই লগইন করার চেষ্টা করতে হবে।
Verification কোড না আসলে কি করবেন?
আমাদের জিমেইল রিকভারি করতে যে কোড আসে এটা না দেওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধাপে যেতে পারি না, যদি কোন কারনে ভেরিফিকেশন কোড না আসে তাহলে আপনি কি করবেন?
ভেরিফিকেশন কোড না আসার কয়েকটি কারণের মধ্যে সম্ভাব্য কয়েকটি কারণ হলো, যদি আপনার ফোনে দুর্বল নেটওয়ার্ক থাকে, অথবা আপনার নাম্বার ভুল তাকে, আপনি যে রিকভারি ইমেইল ব্যবহার করেছেন সেটার মধ্যে সমস্যা থাকে, তাহলে ভেরিফিকেশন কোড আসবে না।
সমাধান কিভাবে করবেন?
- কিছু সময় অপেক্ষা করবেন
- পুনরায় নতুন করে কোড পাঠাবেন
- অন্য রিকভারি কোড ব্যবহার করার চেষ্টা করবেন
- এরোপ্লেন মোড লাগিয়ে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন
- মোবাইল ফোন বন্ধ করে পুনরায় চালু করুন।
- প্রয়োজনে আপনার সিম কার্ড অন্য মোবাইলে লাগিয়ে অপেক্ষা করবেন।
Gmail Account নিরাপদ রাখার উপায়?
গুগল একাউন্ট খুবি গুরুত্বপূর্ণ আর এটা নিরাপদ রাখতে হবে, আমি কিছু গুরুত্বপূর্ণ স্টেপ বলে দিচ্ছি এগুলা ফলো করলে আপনার গুগল একাউন্ট নিরাপদ থাকবে।
- কখনো অপরিচিত কোন লিংকে ক্লিক করবেন না
- সব সময় সিকিউরিটি চেকাপ রাখুন
- সচল একটি নাম্বার রিকভারি হিসেবে ব্যবহার করুন
- সচল জিমেইল একাউন্ট রিকভারিতে এড করুন
- টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন
- বড় পাসওয়ার্ড দিবেন।
- কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করবেন
- ছোট অক্ষর এবং বড় অক্ষর মিলিয়ে পাসওয়ার্ড দিবেন।
আমরা ভুলগুলো করি
- একই ধরনের পাসওয়ার্ড বিভিন্ন একাউন্টে ব্যবহার করি
- রিকভারি ইমেইল যুক্ত করি না
- ফোন নাম্বার আপডেট করে না
- দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করি
- গুগল ম্যানেজারে পাসওয়ার্ড সেভ করি না
- পাসওয়ার্ড পরিবর্তন করি না।
FAQ
জিমেইল পাসওয়ার্ড রিসেট করতে কত সময় লাগে?
সাধারণত কয়েক মিনিটের মধ্যেই এটি সম্পূর্ণ হয় যদি আপনার রিকভারি তথ্য সঠিকভাবে দিতে পারেন, আর যদি সঠিকভাবে না দিতে পারেন সে ক্ষেত্রে সময় লাগবে।
নতুন পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
সব সময়ই আমি বলে থাকি যখন আপনি পাসওয়ার্ড ব্যবহার করবেন একটু বড় এবং মিনিমাম ১২ অক্ষরের দিবেন এবং ছোট অক্ষর বড় অক্ষর মিলিয়ে পাসওয়ার্ড দিবেন এবং কিছু বিশেষ চিহ্নসহ একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন।
উপসংহার
গুগল পাসওয়ার্ড ভুলে যাওয়া একটি কমন সমস্যা তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই গুগল অফিসিয়ালি আমাদেরকে অ্যাকাউন্ট রিকভারি করার পদ্ধতি বলে দিয়েছে, যে পদ্ধতি অবলম্বন করলে আমরা বেশিরভাগ সময় আমাদের একাউন্ট পুনরুদ্ধার করতে পারি, সব সময় আপনার google একাউন্টে স্টেপ ভেরিফিকেশন রিকভারি জিমেইল রিকভারি নাম্বার ব্যবহার করবেন এবং আপনি নিরাপদে থাকবেন।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।