হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করার উপায় ২০২৬

বর্তমানে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ,  মোবাইল ফোন হারিয়ে গেলে শুধু একটি ডিভাইস নয় ব্যক্তিগত ছবি ভিডিও কন্টাক্ট নাম্বার ব্যাংকিং ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ সকল তথ্য জোগাতে পড়ে যেতে পারে,  তবে যদি আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে অনেক ক্ষেত্রেই হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া সম্ভব হয়।

আমি আজকের এই আর্টিকেলে হারিয়ে যাওয়া ফোন  খুঁজে বের করার কিছু উপায় উপস্থাপন করব।

১- অন্য একটি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে অবস্থান দেখুন

এন্ড্রয়েড ফোনের জন্য  Google এর Find My Device ব্যবহার করতে হবে,

তবে শর্ত হলো আপনার ফোনে গুগল একাউন্ট লগইন থাকতে হবে,  লোকেশন চালু রাখতে হবে ,  এবং আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

তাহলে আপনার ফোনের বর্তমান লোকেশন দেখতে পারবেন ফোনে রিং বাজাতে পারবেন অথবা ফোন লক করতে পারবেন প্রয়োজনে ফোনের সকল ডাটা মুছায়ে বলতে পারবেন।

iphone এর জন্য  যা করতে হবে

Apple এর Find My  ব্যবহার করতে হবে যদি ফাইন্ড মাই আগে থেকে চালু থাকে তাহলে আপনি আপনার ফোনের লোকেশন দেখতে পারবেন,  লস্ট মোড চালু করতে পারবেন, মোবাইল ফোনে একটি বার্তা দেখাতে পারবেন ,  এবং আপনি চাইলে দূর থেকে আপনার ফোনের সকল ডাটা মুছে ফেলতে পারবেন।

২.কল করুন

অনেক সময় আমাদের নিজের অজান্তে মোবাইল ফোন কোথাও রেখে দেই এবং আমরা মনে করতে পারি না ,  তখন অন্য ফোন থেকে কল দিলে রিংটোন শুনে খুজে বের করতে পারবেন,  যদি আপনার মোবাইল ফোন সাইলেন্ট মোডে না থাকে।

৩- Google Timeline

যদি আপনার মোবাইলে লোকেশন হিস্টরি চালু থাকে তাহলে গুগল ম্যাপস টাইমলাইন থেকে শেষ কোথায় ফোনটি ছিল তা দেখতে পারবেন এটি অনেক সময় হারিয়ে যাওয়ার সনাক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪- IMEI নাম্বার সংরক্ষণ করে রাখুন

আমাদের প্রতিটি মোবাইলের আলাদা আলাদা করে নতুন IMEI নাম্বার রয়েছে,  আপনার মোবাইলের আইএমআই নাম্বার দেখতে ডায়াল করতে হবে *#06#

অথবা আপনার মোবাইল ফোনের Setting ☞ About Phone ☞ IMEI inri নাম্বারটি দেখে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন আপনার মোবাইল ফোন হারিয়ে যাবে এই নাম্বারটি পুলিশ অথবা মোবাইল অপারেটর কে দিয়ে তদন্ত করে বের করতে পারবেন।

৫- ফোন লক করে দিবে

যদি আপনার ফোনটি খুজে না পান তাহলে স্ক্রীন লক পরিবর্তন করুন,  নতুন পাসওয়ার্ড তৈরি করুন,   আপনার ফোনে এটি বার্তা লিখে দিন  এই ফোনটি হারিয়ে গেছে অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোনটি ফেরত দিবেন।

৬- গুগল একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করুন

মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের google account এর গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়ে যায়,  এবং আমাদের Gmail,  Facebook,  WhatsApp,  Instagram,  Messenger,  অথবা Banking Apps ভিডিও অফিসের ইনফরমেশন সহ সকল তথ্য ঝুঁকিতে যাওয়ার আগে আপনি গুগল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেন

৭- SIM Card ব্লক করুন

আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেলে আপনার সিম কার্ড কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বন্ধ করতে হবে,  যেন আপনার সিমে ওটিপি ব্যবহার করে কেউ কোনো ধরনের ক্ষতি করতে না পারে,  তাই ফোন হারিয়ে গেলে আপনি সিম কার্ড ব্লক করুন।

৮- ফোনের ডাটা মুছে ফেলুন

যদি মনে হয় আপনার ফোন ফেরত হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে গুগল ফাইন্ড মাইন্ড ডিভাইস অথবা অ্যাপেল পাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে রিমোট erase করুন,  এতে করে আপনার ব্যক্তিগত সকল তথ্য অন্যের হাতে যাওয়ার সম্ভাবনা একদম কমে যাবে।

৯ – থানায় সাধারণ ডায়েরি করুন

যদি আপনার শখের মোবাইল ফোনটি হারিয়ে যায়,  এবং খুঁজে না পান তাহলে আপনার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করুন,  এখানে আপনার মোবাইল ফোনের মডেল রং এবং আইএমআই নাম্বার এবং ক্রয়ের রশিদ থাকলে সঙ্গে নিয়ে যাবেন।

১০- নিরাপত্তাচার উপায়

  • সব সময় আপনার স্ক্রিন লক ব্যবহার করুন
  • ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করুন
  • IMEI নাম্বার সংরক্ষণ করুন
  • নিয়মিত ব্যাকআপ নিয়ে রাখবেন
  • সকল একাউন্টে টু ফ্যাক্টর চালু করে রাখবেন

১১- Banking App বন্ধ রাখুন

যদি আপনার মোবাইল ফোনটি হারিয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাংকিং অ্যাপ বন্ধ করতে হবে যদি আপনার ফোনে BKash  Nagad  Roket Upay  Bank অ্যাপ চালু থাকে তাহলে দ্রুত কাস্টমার কেয়ারে যোগাযোগ করে একাউন্টে সাময়িকভাবে সুরক্ষিত রাখবেন।

যেসব ভুল করবেন না

  • অপরিচিত কাউকে আপনার ওটিপি দেবেন না
  • যদি ফোন খুজে দেওয়ার নামে কেউ টাকা চাই তাহলে যাচাই না করে সেটা পাঠাবেন না
  • সন্দেহযুক্ত কোন সফটওয়্যার ইনস্টল করবেন না
  • IMEI নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না

শেষ কথা

যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ হবে গুগল ফাইন্ড মাই ডিভাইস অথবা অ্যাপেল প্রাইড মাই ব্যবহার করে লোকেশন দেখুন ফোন লক অথবা ডাটা মুছে দিন রিমুভ করে দিন প্রয়োজনীয়তা নাই সাধারন ডায়েরি করুন আগে থেকে পাইনাই স্ক্রিন লক নিয়মিত ব্যাকআপ চালু রাখতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়লে আপনি বেশি ক্ষতি থেকে বেঁচে যাবেন।

Leave a Comment