বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন প্রায় অচল , অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ডাটা চালু থাকার পরেও ইন্টারনেট কাজ করে না, আবার অনেক সময় দেখা যায় 4G / 5G সিগনাল থাকার পরেও কোন ওয়েবসাইট অথবা কোনো অ্যাপে এ ঢোকা যায় না, এই সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে , যেমন Network Problem, Apn Setting Problem, সফটওয়্যার ত্রুটি বা আপনার মোবাইলের ভুল কনফিগারেশন সমস্যা।
আপনার মোবাইলে ডাটা ঠিকমত কাজ না করলে খুব বেশি চিন্তা করতে হবে না আজকে আমি আপনাদের সামনে Mobile Data কাজ না করার কিছু কারণ উল্লেখ করবো তারপর ধাপে ধাপে সমাধান দেওয়ার চেষ্টা করব।
Mobile Data কাজ না করার কিছু কারণ।
- SIM Card ত্রুটি
- Airplane Mode চালু থাকলে
- APN সেটিং ভুল তাকলে
- Network সমস্যা থাকলে
- ভুল Preferred Network Type
- Time Date ঠিক না থাকলে
১. Mobile Data চেক করুন
যদি দেখেন আপনার মোবাইল ডাটা চালু হচ্ছে না তাহলে আপনি যেভাবে চেক করবেন
- মোবাইল ফোনের কুইক সেটিংসে যান
- মোবাইল ডাটা আইকন চালু আছে কিনা চেক করুন
- যদি বন্ধু থাকে তাহলে পুনরে চালু করুন
- তারপর কোন একটি ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা করুন।
২. অপারেটর নেটওয়ার্ক চেক করুন
আমরা অনেকেই জানিনা আমাদের মোবাইল ডাটা কাজ না করার কারণ অপারেটর নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে, যদি মোবাইল ডাটা ব্যবহার করতে সমস্যা হয় তাহলে আপনার অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ায় কোন নোটিশ দেওয়া রয়েছে কিনা সেটাও ভালোভাবে যাচাই করে নিন।
৩. সিম কার্ড পরিবর্তন করে দেখুন
ইন্টারনেটে যদি আমাদের ফোনে চালু না হয় তাহলে আমরা আরো একটি ধাপ অনুসরণ করতে পারি, আপনার যে সিমটি রয়েছে সেটা অন্য ফোনে ঠিকমতো কাজ করে কিনা সেটা যাচাই করুন, এজন্য আপনার সিম কার্ডটি অন্য একটি ফোনে লাগিয়ে মোবাইল ডাটা চেক করুন।
৪. Background Data Permission
অনেক সময় নির্দিষ্ট কোন অ্যাপ ইন্টারনেট ব্যবহার করতে পারেনা তাই আমাদের ব্যাকগ্রাউন্ড ডাটা অনুমতি দিতে হবে।
কিভাবে করবেন?
প্রথম ঐ আপনাকে যেতে হবে আপনার মোবাইলের Setting ☞ Apps ☞ Select App ☞ Wi-Fi / Mobile Data তারপর Background data চালু করে দিন।
Data Balance চেক করুন
আমরা অনেকেই রয়েছি ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেলে বুঝতে পারিনা কিন্তু ডাটা কাজ না করলে আমরা বিরক্ত বোধ করি, যদি আমাদের মোবাইল ডাটা চালু হতে সমস্যা হয় তাহলে আপনার ইন্টারনেট ডাটা রয়েছে কিনা সেটা চেক করুন, ডাটা প্যাক শেষ হয়ে গেলে মোবাইল ডাটা কাজ করবে না, তাই ডাটা ব্যালেন্স চেক করে যদি ব্যালেন্স না থাকে অবশ্যই ডাটা প্যাক কিনুন।
সিগনাল পরীক্ষা করুন
দৈনন্দিন জীবনে ইন্টারনেট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাঝেমধ্যে আমাদের ডাটা সমস্যা করে, যদি কখনো আপনার মোবাইল ডাটা ঠিকমতো কাজ না করে তাহলে আপনি নেটওয়ার্ক সিগন্যাল চেক করতে হবে, যদি সিগনাল দুর্বল হয় তাহলে আপনার ইন্টারনেট ঠিকমতো কাজ করবে না
সিগন্যাল সমস্যা হলে আপনি খোলামেলা জায়গায় ডাটা চেক করুন, আপনার জায়গা পরিবর্তন করে দেখুন মোবাইল ভালো নেটওয়ার্ক সিগনাল পায় কিনা
রিস্টার্ট করুন
অনেক সময় আমাদের কোন সফটওয়্যার এর কারণে ইন্টারনেট ডাটা না চালু হতে পারে যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার মোবাইল ফোনটি একবার restart করুন, অনেক সময় মোবাইল রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়।
Mobile Data সমস্যা এড়ানোর কিছু উপায়
- যদি আপনি দুটি সিম ব্যবহার করেন তাহলে ডাটা সিম সঠিক ভাবে নির্বাচন করুন।
- আপনার ডাটা ব্যালেন্স রয়েছে কিনা তা নিয়মিত চেক করুন।
- অরজিনিয়াল সিম ব্যবহার করুন।
- অ্যান্ড্রয়েড ফোন আপডেট রাখুন।
- মাঝে মধ্যে আপনার মোবাইল ফোনটি রিস্টার্ট করবেন।
- এপিএন পরিবর্তন করার আগে তথ্য লিখে রাখুন।
- প্রয়োজন ছাড়া ভিপিএন ব্যবহার করবেন না
- যে সিমে নেটওয়ার্ক ভাল পায় এই সিম ব্যবহার করবেন
উপসংহার
mobile data কাজ না করার সমস্যা বেশ বিরক্তকর হলেও এটা খুব সহজেই সমাধান করা যায়, Mobile Data, Airplane Mode, ডাটা ব্যালেন্স সেটিং সবগুলো পরীক্ষা করবেন, যদি উপরের সকল ধাপ অনুসরণ করার পর আপনার নেটওয়ার্ক সমস্যার সমাধান না হয় তাহলে আপনার অপারেটর কাস্টমার কেয়ারের সহায়তা নিবেন।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।