বর্তমানে Gmail একাউন্ট আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জিমেইল ব্যবহার করে আমরা Google Drive, Youtube, Google Photos, Google Play Store, Google Play এবং আরও অনেক গুগল সেবা ব্যবহার করে থাকি।
নতুন জিমেইল একাউন্ট তৈরি এবং লগইন পাসওয়ার্ড পরিবর্তন বা নিরাপত্তা যাচায়ের সময় গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়। কিন্তু অনেক সময় এই কুটি সময় মত না আসার কারণে গুরুত্বপূর্ণ কাজ করতে পারা যায় না।
আজকের আর্টিকেলে জিমেইল ভেরিফিকেশন কোড না আসার কারণ এবং কিভাবে সমাধান করবেন তা বিস্তারিত আলোচনা করা হবে।
Gmail Verification Code কি?
জিমেইল ভেরিফিকেশন কোড হল গুগল থেকে পাঠানো একটি অস্থায়ী নিরাপত্তা কোড। এটি এসএমএস বা অন্য ডিভাইসে অথবা Google Prompt এর মাধ্যমে পাঠানো হয়। যাতে নিশ্চিত করা যায় প্রবেশের চেষ্টা সত্যিই আপনি করছেন।
Google Verification Code না আসার কিছু কারণ।
- সিম কার্ডের সমস্যা
- ভুল নাম্বারে কোড পাঠালে
- দুর্বল নেটওয়ার্কের জন্য
- ভুল তারিখ ও সময় সেটিংস
- গুগলের সার্ভারের সাময়িক সমস্যা
- অতিরিক্ত কোড চাওয়া
- এয়ারপ্লেন মোড অন টাকা
- পুরনো অথবা নিষ্ক্রিয় নাম্বার
- এসএমএস গ্রহণের সমস্যা
- মোবাইল অপারেটরের সাময়িক ত্রুটি
নেটওয়ার্ক পরীক্ষা করুন
অনেক সময় দুর্বল নেটওয়ার্ক থাকলে এসএমএস আসছে দেরি হতে পারে। তাই নিচের দাঁতগুলো অনুসরণ করুন।
- অন্য স্থানে গিয়ে আবার চেষ্টা করুন
- Airplane Mode ৩০ সেকেন্ড বন্ধ রেখে পুনরায় চালু করুন
- খোলা জায়গায় যান
- মোবাইল ফোন রিস্টার্ট করুন
মোবাইল নাম্বার যাচাই করুন
অনেক সময় আমাদের জিমেইলের রিকভারি কোড আসতে চায় না। আমরা অনেক সময় ভুল নাম্বার অ্যাড করে রাখি। যদি আপনার google ভেরিফিকেশন কোড আসতে সমস্যা হয় তাহলে আপনি নিশ্চিত করুন যে আপনি যে নম্বরটি দিয়েছেন সেটি সঠিক এবং সংগ্রহ।
অপেক্ষা করুন কিছু সময়
গুগলের নিরাপত্তা ব্যবস্থার কারণে কখনো কখনো ভেরিফিকেশন কোড আসতে একটু সময় লাগতে পারে। তাই বারবার রিসেন্ট কোড না চেপে কিছু সময় অপেক্ষা করে দেখতে পারেন।
Airpline Mode বন্ধ করুন
google ভেরিফিকেশন কোড এসএমএস বা কল গ্রহণ করতে না পারলে ইয়ার প্লেন মোড চালু তাকলে কিছু সময় অপেক্ষা করুন। তারপর পুনরায় বন্ধ করুন।
বারবার কোড চাওয়া থেকে বিরত থাকুন
আমরা অনেক সময় কোট না আসার কারণে বারবার ভেরিফিকেশন কোড দিতে থাকি। যদি অল্প সময়ে বারবার ভেরিফিকেশন কোড দিতে থাকে তাহলে গুগল সাময়িকভাবে নতুন কোড পাঠানো সীমিত করতে পারে। তাই কোট পেতে বিলম্ব হলে কিছু সময় অপেক্ষা করুন।
ইনবক্স পরীক্ষা করুন
অনেক সময় আমাদের মেসেজ বক্স পরিপূর্ণ হয়ে গেলে নতুন বার্তা গ্রহণের সমস্যা হতে পারে। যদি কোন কারনে আপনার google ভেরিফিকেশন কোড না আসে তাহলে এসএমএস বক্সটি চেক করুন এবং পুরনো অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করে দিন।
SIM Card পরীক্ষা করুন
অনেক সময় সিম কার্ডের সমস্যা থাকলে ভেরিফিকেশন মেসেজ নাও আসতে পারে তাই সিম কার্ড পরীক্ষা করতে হবে
কিভাবে করবেন?
- অন্য ফোনে আপনার সিম কার্ড লাগিয়ে চেক করবেন এসএমএস আসে কিনা
- সিম কার্ড ঠিকভাবে বসানো রয়েছে কিনা
- প্রয়োজনে অপারেটরের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে দেখবেন কোন ধরনের সমস্যা রয়েছে কিনা।
Verification Method পরিবর্তন করে দেখুন
গুগল অনেক সময় আমাদেরকে ভেরিফিকেশন করার জন্য অনেক ধরনের পদ্ধতি দেয়। যদি আপনার এক সিস্টেমে না হয় তাহলে আপনি সিস্টেম পরিবর্তন করে ট্রাই করুন।
- SMS
- Voice Call
- Recovery Email
- Backup Code
গুগল একাউন্ট রিকভারি ব্যবহার করুন
যদি কোনভাবেই ভেরিফিকেশন কোড না আনতে পারেন তাহলে একাউন্টে প্রবেশ করতে একাউন্ট পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। আপনার সঠিক রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার আগে থেকে যুক্ত থাকলে এটি অনেক সহজ হবে।
সার্ভার সমস্যা
অনেক সময় গুগলের সিস্টেম সাময়িকভাবে বিলম্ব অথবা রক্ষণাবেক্ষণের কারণে কোড আসতে দেরি হতে পারে। তাহলে আপনি কিছু সময় অপেক্ষা করবেন। তারপর পুনরায় কোড পাঠিয়ে দেখবেন আসে কিনা।
অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন
যখন আপনার সকল চেষ্টা করার পরও সমস্যার সমাধান না হবে তখন গুগল একাউন্ট রিকভারি এর নির্দেশনা অনুসরণ করার পর অথবা আপনার মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করবেন। যদি এসএমএস গ্রহণে কোন সমস্যা থাকে তাহলে উনার আশাটা সমাধান করে দেবেন।
ভবিষ্যতে এই সমস্যা এড়াতে যা করবেন
- সব সময় রিকভারি মোবাইল নাম্বার আপডেট রাখবেন
- রিকভারি Email এড করবেন
- টু স্টেপ ভেরিফিকেশন করবেন
- যদি মোবাইল নাম্বার পরিবর্তন করেন তাহলে গুগল একাউন্টে সেটি আপডেট করে রাখবেন।
- মোবাইলের তারিখ ও সময় সব সময় অটোমেটিক রাখবেন
- সিম সংক্রিয় রাখবেন
উপসংহার
অনেক সময় google ভেরিফিকেশন কোড না আসার সমস্যা নেটওয়ার্ক সিম অথবা ভুল নাম্বার অথবা মোবাইলের কোন সেটিংস থেকে হতে পারে। ধাপে ধাপে সম্ভাব্য কারণগুলো পরীক্ষা করলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়ে যায়। যদি আপনার গুগল একাউন্টের রিকভারি ইমেইল ও ফোন নাম্বার যুক্ত করা থাকে তাহলে সবসময় হালনাগাদ রাখবেন। তাহলে ভবিষ্যতে একাউন্ট নিরাপত্তাকে এবং প্রয়োজন পড়লে সহজেই উদ্ধার করতে পারবেন
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।