প্রিয় পাঠক চলছে বর্ষাকাল আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে বাইরে যেতে হয় এবং এই ঝড় তুফানের দিন আমাদের স্মার্টফোনগুলো নিয়ে বাইরে যেতে হয়, মাঝে মাঝে আমাদের সাবধানতার পরেও মোবাইল পানিতে পড়ে যায় বা পানির ছিটেফোঁটা পড়ত পারে, আজ আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটা টিপস শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের কাজে আসতে পারে।
মোবাইল পানিতে পড়লে যা করবেন :-
যদি আপনার মোবাইল পানিতে পড়ে যায় অথবা পানির ছিটা ফোটা পরে তাহলে যত দ্রুত সম্ভব আপনি মোবাইল ফোনটি তুলে আপনার প্রথম কাজ হল মোবাইল থেকে ব্যাটারি খুলে ফেলা এবং পানি যতটুকু সম্ভব বের করতে হবে, যদি আপনার মোবাইল স্মার্টফোন হয় আর ব্যাটারি খুলতে সমস্যা হয় তাহলে আপনি মোবাইলটি বন্ধ করুন ।
পানি বের করার চেষ্টা করতে হবে যদি আপনার মোবাইলে কভার লাগানো থাকে তাহলে তা খুলে ফেলবেন এবং হেডফোন এবং চার্জিং পোর্ট থেকে পানি বের করার জন্য একটু যাকি দিবেন এবং শুকনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছুন।
ফ্যানের বাতাসের নিচে রেখে দিন
যদি আপনার মোবাইল পানির মধ্যে পড়ে তাহলে সেটা তুলে ভালোভাবে পরিষ্কার করার পর ফ্যানের বাতাসের নিচে কিছু সময় রেখে দিন তাহলে বাতাস সেই পানিটা চুষে নিবে,
আপনার যদি মনে হয় তেমন বেশি পানি ডুকেনি তাহলে মোবাইলের ব্যাটারি কভার খুলে সবকিছু মুছার পরে আপনি একটি ফ্যানের নিচে রেখে দিন এবং সেটা অনেক সময় রাখার পরে উল্টে আবার শুকাবেন যেন ভিতরে পানি থাকলে সেটা বাতাসে শুকিয়ে ফেলে এবং তারপর আপনি একজন অভিজ্ঞ টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যাবেন।
মোবাইল ফোনে পানি ঢুকলে যা করবেন না :-
আমরা অনেক সময় মোবাইল পানিতে পড়ার পর নিজে নিজে বাসায় বাড়িতে মোবাইল ফোন খুলে ঠিক করার চেষ্টা করি এটা করা যাবে না
চার্জে লাগাবেন না
আপনার হ্যান্ডসেট টি যদি পানিতে পড়ে যায় তাহলে সেটি তুলে ভালোভাবে করার পর্যন্ত চার্জে লাগাবেন না, অনেক সময় মোবাইল মাদারবোর্ড এর সাথে পানি লাগার কারণে চার্জে লাগানোর সাথে সাথে শর্ট-সার্কিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
যদি মোবাইলে পানি ঢুকে তাহলে আপনি সাথে সাথে মোবাইলটি বন্ধ করুন এবং সম্ভব হলে ব্যাটারি খুলে ফেলুন আর না হয় আপনার মোবাইল শর্ট সার্কিট হয়ে মোবাইলটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে
মোবাইলে পানি প্রবেশ করলে আপনি কখনো মোবাইল ভালোমতো না শুকিয়ে এবং ১০০% শিওর না হয়ে ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি মোবাইল চার্জে লাগাবেন না।
পরামর্শ :-
আমরা যখন আমাদের মোবাইল ফোন একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যায় তখন আমরা অনেক সময় সিম কার্ড মেমোরি কার্ড না খুলে দিয়ে চলে আসি তখন আমাদের হয়তো প্রয়োজনীয় অনেক তথ্য হারিয়ে যেতে পারে তাই আমার পরামর্শ হলো আপনারা যখন মোবাইল সার্ভিস করার জন্য টেকনিশিয়ান এর কাছে নিয়ে যান তখন আপনার সিম কার্ড এবং মেমোরি কার্ড নিজ দায়িত্বে খুলে রেখে দিবেন
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।