মোবাইল চার্জে লাগালেও চার্জ না হলে কি করবেন ১০ টি কার্যকর সমাধান

আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে, অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনটি চার্জ নিতে সমস্যা হয় অথবা চার্জার লাগানোর পর চার্জ হয়না তাই কি করবেন যদি আপনার মোবাইল ফোনে চার্জ না হয়  তাই আমি আপনাদেরকে ১০ টি  কার্যকরী সমাধান দিব

১ – চার্জার অথবা ক্যাবল পরীক্ষা করুন

যখন আপনার মোবাইল ফোন চার্জ হবে না তখন আপনি প্রথমে আপনার চার্জারটি পরীক্ষা করবেন আপনার চার্জারে থাকা ক্যাবল পরীক্ষা করবেন প্রয়োজনে অন্য একটি চার্জারে আপনার এই ক্যাবল লাগিয়ে চেক করবেন ঠিক আছে কিনা অথবা অন্য একটি ক্যাবল আপনার চার্জারে লাগিয়ে দেখবেন আপনার সেই চার্জার ঠিক আছে কিনা, তাহলে আপনার চার্জ না হওয়ার কারণ জানতে পারবে না।

২- মোবাইল ফোনের চার্জিং পোর্ট চেক করুন

যখন আমাদের মোবাইল চার্জ হয় না বা লাগানোর পর স্লো হয় অথবা চার্জ না বাড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা আমাদের মোবাইল ফোনের চার্জিং পোর্ট এ  ময়লা অথবা ধুলোবালি  থাকার কারণে এরকম হয় তাই আপনি এটা একটি নরম ব্রাশ দিয়ে হালকা ভাবে পরিষ্কার করে নেবেন, যদি আপনি এগুলা নিজে না পারেন তাহলে অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ একজনের কাছে নিয়ে যাবেন,  অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি যখন এই চার্জিং পোর্ট চেক করবেন সেটা যেন না ভেঙ্গে যায়।

৩- মোবাইল ফোন অফ করে অন করুন

অনেক সময় সফটওয়্যার বাগ এর কারণে  হতে পারে চার্জ না নেওয়ার যে সমস্যাটি রয়েছে তাই যদি আপনার মোবাইল ফোন চার্জ নিতে সমস্যা হয় তাহলে আপনার মোবাইল ফোনটি একবার বন্ধ করে পুনরায় চালু করুন,  অথবা মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে একটু পরিষ্কার করে তারপর আবার চালু করুন।

৪ – সকেট বা মাল্টিপ্লাগ পরিবর্তন

অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের চার্জারে সমস্যা নাকি আমাদের সকেট অথবা মাল্টিপ্লাগের সমস্যা রয়েছে তাই আমরা চার্জার ক্যাবল পরীক্ষার সাথে সাথে মাল্টিপ্লাগ অথবা সকেট থেকে আমাদের চার্জারে কারেন্ট ঠিকমতো সাপ্লাই হচ্ছে কিনা তা যাচাই করতে হবে, কারণ অধিকাংশ সময় আমাদের চার্জার ঠিকমতো কারেন্ট সাপ্লাই না পাওয়ার কারণে এই সমস্যা হতে পারে।

৫- অপেক্ষা করুন কিছু সময়

এটিও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনার মোবাইল ফোন অতিরিক্ত গরম থাকে তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন,  তাই আপনার মোবাইল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যদি কোন বাড়ির কভার লাগানো থাকে তাহলে সেটি খুলেন এবং কিছু সময় অপেক্ষা করে চার্জে লাগান।

৬- ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার বন্ধ

অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই আমাদের মোবাইল ফোনের সফটওয়্যার গুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকে তখন আমাদের ফোন গরম হয় এবং চার্জিং সমস্যা হয় নেটওয়ার্ক সমস্যা হয় এবং মোবাইল তাই যদি আপনার ফোনে চার্জিং সমস্যা হয়ে থাকে তাহলে এই পয়েন্টটি আপনি চেক করবেন।

৭- সফটওয়্যার আপডেট

কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোবাইল ফোনের পুরাতন অ্যাপস গুলো চার্জিং সমস্যার জন্য দায়ী হয়ে থাকে, কারন আমাদের অজান্তেই অনেক পুরাতন সফটওয়্যার এ বাগ চলে আসে,  তাই আপনি আপনার মোবাইল ফোনের সফটওয়্যার গুলো আপডেট করে নিন।

৮- ব্যাটারি পরীক্ষা করুন

মাঝেমধ্যে দেখা যায় আপনার মোবাইল ফোনের ব্যাটারি পুরাতন হয়ে গেলে বা ফুলে গেলে সমস্যা হয়ে থাকে আর এটি মোবাইল ফোনের একটি কমন সমস্যা,   যদি আপনার ব্যাটারি ফুলে যায় অথবা ব্যাটারির কোন সমস্যা দেখতে পারেন তাহলে ব্যাটারি পরিবর্তন করলেই আপনার সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তবে ব্যাটারি পরিবর্তন করার আগে সেম অন্য আরেকটি ব্যাটারি লাগিয়ে চেক করুন যদি আপনার সমস্যা সমাধান হয়ে যায় তাহলে ব্যাটারি পরিবর্তন  করবেন।

৯- সেভ মোড চেক করুন

মোবাইলে কোন ধরনের তৃতীয় পক্ষের এপ  সমস্যা করল কিনা সেটা যাচাই করার জন্য সেভ মোড অন রেখে চার্জ এ লাগিয়ে চেক করুন।

১০- টেকনিশিয়ান এর কাছে যাবেন

যদি আপনার ব্যাটারি চার্জার মোবাইল সবকিছু চেক করার পর আপনার চার্জিং সমস্যা না হয় তাহলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান এর কাছে যান অথবা আপনার মোবাইল ফোনের ওয়ারেন্টি কার্ড সচল থাকলে আপনার সেই মোবাইল ফোনের নিজস্ব কাস্টমার সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন।

পরামর্শ

উপরে যে কিছু পরামর্শ দেওয়া হয়েছে সেটা আপনি প্রাথমিক অবস্থায় করার পর যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনি ভাল একজন টেকনিশিয়ান এর কাছে গিয়ে সেটা সার্ভিস করে নিতে পারবেন,  আর অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগে উপরের পদ্ধতিটি ভালোভাবে চেক করে নিবেন।

 

Leave a Comment