আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসাবে কাজ করে যাচ্ছে স্মার্টফোন বর্তমানে আমাদের অফিস আদালত পড়াশোনা নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন, আমাদের এই সকল কাজ করার মাঝখানে যদি মোবাইল ফোনটি স্লো হয়ে যায় তখন আমাদের কাজের ব্যাঘাত ঘটে যাই, অনেক সময় দেখা যায় এই মোবাইল স্লো হওয়ার কারণে তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছু টিপস রয়েছে যেগুলো আপনি ট্রাই করলে আপনার মোবাইল ফোনটি আবার আগের মতই হবে।
মোবাইল স্লো হওয়ার অনেক কারণ থাকতে পারে আমি কয়েকটা কমন কারণ উপস্থাপন করলাম।
রিস্টার্ট করুন
অনেক সময় দেখা যায় দীর্ঘদিন মোবাইল চালু থাকার কারণে র্যাম এর মধ্যে কিছু জ্যাম তৈরি হয় তখন আমাদের মোবাইল ফোন ধীরগতির হতে পারে তাই সপ্তাহে একবার হলেও মোবাইল রিস্টার্ট করবেন
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল
নিজের অজান্তেই অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমাদের মোবাইলে ইন্সটল করা থাকে এবং আমরা ব্যবহার করি না, আর এমন অ্যাপ গুলো আমরা ব্যবহার না করার ফলেও ব্যাকগ্রাউন্ড এ এগুলো চলতে থাকে, আর মোবাইল ফোন ধীরগতির হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনার অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে ফেলবেন।
যেভাবে আনইন্সটল করবেন
প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে যাবেন > তারপর নিচে থেকে অ্যাপ অপশনে যাবেন > তারপর আপনার অপ্রয়োজনীয় অ্যাপটি আনইন্সটল করবেন
ফোনের স্টোরেজ খালি রাখুন
স্মার্টফোন ব্যবহার করার ফলে আমরা যখন ঘরে অথবা বাইরে থাকি আর আমাদের চোখের সামনে সুন্দর দৃশ্যগুলো ফুটে ওঠে তখন আমরা নিজের মোবাইল ফোনে ছবি তুলে অথবা ভিডিও করে রাখি , কারণ এই সুন্দর দৃশ্যগুলো পরবর্তীতে যেন দেখতে পারি আর এভাবেই নিজের অজান্তে শতশত ভিডিও আমাদের মোবাইল ফোনের স্টোরেজ লোড করে রাখছে, তাই আপনার স্টোরিস খালি রাখতে কয়েকটি টিপস ফলো করুন।
☞ অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডিলিট করুন, বড় কোন ফাইল থাকলে সেটা মেমোরি কার্ড অথবা কম্পিউটারে রেখে দিন, ডাউনলোড করা ফোল্ডার ক্লিয়ার রাখুন, রিসাইকল বিন থাকলে ডিলিট করুন, তারপর মোবাইলটি বন্ধ করে আবার চালু করুন।
অ্যাপের Cache পরিষ্কার রাখুন
অনেক App আমাদের মোবাইল ফোনে ইন্সটল করা থাকে এবং এগুলো ব্যবহার করার পরে কিছু Crash জমা হয় সেই অ্যাপের মধ্যে কিছুদিন পরপর এটা ক্লিয়ার করবেন এতে করে আপনার স্টোরেজ অনেক খালি হয়ে স্মার্টফোন অনেক ফাষ্ট হবে। আপনার অ্যাপের Cache যেভাবে খালি করবেন
☞ স্মার্টফোনের সেটিং অপশনে যাবেন ⇨ তারপর অ্যাপ অপশনে ক্লিক করবেন ⇨ আপনার পছন্দের অ্যাপ এ ক্লিক করবেন ⇨ তারপর ক্লিয়ার ক্যাশ এ ক্লিক করবেন
Apps Update রাখুন
আমাদের মোবাইল ফোন ভালো রাখতে আমাদের নিজেদেরই অনেক নিয়ম মেনে চলতে হবে, আমাদের মোবাইল ফোনের যে সফটওয়্যার গুলো রয়েছে নিয়মিত যদি এগুলো আপডেট করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনের যে ধীরগতির সমস্যাটি রয়েছে সেটা সমাধান হবে।
স্মার্টফোন রিসেট করুন
যদি উপরের সবগুলো টিপস ফলো করার পর আপনার মোবাইল ফোনটি ধীরগতি থেকে বের না করতে পারেন তাহলে আপনি আপনার স্মার্টফোনটি ফ্যাক্টরি রিসেট করে নিতে পারেন, আর অবশ্যই রিসেট করার আগে আপনার প্রয়োজনীয় পিকচার ভিডিও নাম্বার জিমেইল আলাদাভাবে সরিয়ে নিবেন
পরামর্শ
যদি আপনার মোবাইল ফোন ধীরগতির হয়ে যায় তাহলে উপরে বলা যে পরামর্শ গুলি রয়েছে সেগুলো ধাপে ধাপে ফলো করুন, আপনার মোবাইল ফোন ধীরগতি থেকে অবশ্যই সমাধান পাবেন, যদি সবগুলো স্টেপ ফলো করার পর আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি আপনার নিকটস্থ একজন ভালো অভিজ্ঞ টেকনিশিয়ান এর সাথে যোগাযোগ করবেন অথবা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন।
তৌহিদুল ইসলাম শরীফ একজন বাংলা টেক কনটেন্ট লেখক এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবী। তিনি প্রযুক্তি, অ্যান্ড্রয়েড টিপস, মোবাইল সমস্যা সমাধান, ইন্টারনেট, Google ও Gmail, Wi-Fi, সাইবার নিরাপত্তা এবং দৈনন্দিন প্রযুক্তি বিষয়ক সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক বাংলা কনটেন্ট প্রকাশ করেন।
TZCreation.shop-এর মাধ্যমে তাঁর লক্ষ্য হলো প্রযুক্তিকে সবার জন্য সহজ করে উপস্থাপন করা, যাতে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ব্যবহারকারী নির্ভুল তথ্য ও কার্যকর সমাধান এক জায়গায় পান। প্রতিটি নিবন্ধ প্রকাশের আগে তথ্য যাচাই, নিয়মিত হালনাগাদ এবং পাঠকের উপযোগী করে উপস্থাপনের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক সহজ বাংলা গাইড, মোবাইল টিপস, সমস্যা সমাধান এবং সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে চান, তাহলে TZCreation.shop নিয়মিত ভিজিট করতে পারেন।